মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কালজয়ী মিউজিক ভিডিওতে কিংবদন্তি মৌ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:২৭ পিএম আপডেট: ০৪.০৫.২০২৫ ১০:৪২ PM

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে অভিনয় করতে যাচ্ছেন। ১১ মে (রবিবার) আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।

‘তুমি রবে নীরবে’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি মূলত এক মা-মেয়ের গল্প। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতা তুলে ধরতে এই ভিডিওটি নির্মাণ করছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী।

প্রযোজনা সংস্থা সিংগিস্টিক-এর ব্যানারে ভিডিওটি নির্মিত হয়েছে, যেখানে মৌয়ের মেয়ের চরিত্রে থাকছেন নতুন প্রতিভাবান মডেল নিদ্রিতা সরকার। গজল সংগীতশিল্পী শিরিন চৌধুরীর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রনাথের ‘তুমি রবে নীরবে’ গানটি, যার ভিডিওটি চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন।

সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক চিরন্তন উৎসর্গ হিসেবে এটি নির্মিত হয়েছে বলে জানান চয়নিকা চৌধুরী।

উল্লেখ্য, ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে পা রাখেন মৌ। এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে মাঝেমধ্যে তাকে দেখা যায়। গত ঈদে তিনি অভিনয় করেছিলেন ‘কোনো একদিন’ নাটকে। ফারিয়া হোসেনের লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মৌয়ের বিপরীতে দেখা গেছে আফজাল হোসেনকে।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close