বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্যান্সারে আক্রান্ত হয়ে রিক্সাচালক সোবহানের মানবেতর জীবনযাপন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ২:৩৫ পিএম

পটুয়াখালীর দুমকীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন রিকশা চালক সোবহান (৪০)। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পেটে অসহ্য ব্যথা এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়েছে। এছাড়াও তার পুরুষাঙ্গে পাথরসহ আরও অনেক শারীরিক জটিলতা রয়েছে।

আজ রবিবার (০৪- মে) সাকাল ১০ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১-নং ওয়ার্ডে রিকশা চালক সোবাহানের বাড়িতে ‍সরজমিনে গিয়ে দেখা যায় এক করুন দৃশ্য। সোবহান ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালিয়ে যা আয় হতো, তাই দিয়েই চলত চার সদস্যের সংসার। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়। তবে পুরোপুরি সুস্থ হতে হলে আরও উন্নত চিকিৎসা ও একাধিক অপারেশন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তার স্ত্রী আকলিমা বেগম মানুষের বাসায় কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। কিন্তু তার এই স্বল্প আয়ে সংসার আর স্বামীর চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পরেছে। তার ভাষায়, ‘স্বামীর ঔষধ কিনলে খাবার কেনার টাকা থাকে না, মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়, এবার খেয়ে আমাদের দিন কাটাতে হয় প্রায় সময়ই। এই অস্থায় পরিবার নিয়ে অসহায় হয়ে পরেছি। কোথায় যাবো কি করবো, ভেবে পাচ্ছিনা।’

তাদের বড় সন্তান আল আমিন জোমাদ্দার স্থানীয় হাফিজি মাদ্রাসায় পড়ছে এবং ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স মাত্র ছয় বছর। বাবার অসুস্থতা, ঘরে খাবারের অভাব আর অনিশ্চিত ভবিষ্যৎ- এই অবস্থায় তাদের দিন কাটছে চরম মানবেতর পরিস্থিতিতে।

এদিকে রিক্সাচলক সোবহানের চিকিৎসায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যায় হলেও তার পুরপূর্ণ সুস্থতার জন্য আরও দুই থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় তার পরিবার সমাজ ও দেশের বিত্তবান ব্যক্তি ও মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর কাছে সাহয্যের আবেদন জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রিক্সাচালক   ক্যান্সারে আক্রান্ত   মানবেতর জীবনযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close