শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ২:০৪ পিএম আপডেট: ০৪.০৫.২০২৫ ৫:৫১ PM

যশোর শহরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবককে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আহত আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।

গতকাল শনিবার (০৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন একই এলাকার মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্বপরিকল্পনা অনুযায়ী আলী বক্সকে ডেকে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছানোর পর দুর্বৃত্তরা প্রথমে বোমা নিক্ষেপ করে তাকে আহত করে, এরপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। এ হামলায় তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়াও প্রস্তুতি চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বোমা হামলা   যশোরে বোমা হামলা   যুবকের উপর বোমা হামলা   কুপিয়ে জখম   পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close