প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:০৫ পিএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে বজ্রপাতে একজন দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। ওই সময় দিনমজুরটি মাঠে কাজ করছিলেন। হঠাৎ একটি প্রবল বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম