প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ২:০৬ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ২:৩৬ PM

গজারিয়ায় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কর্মীরা এই সমাবেশে উপস্থিত হন।
এ সময় আনন্দ র্যালীর নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা নুরুল আমিন সরকার ও যুবদলের নেতা রেজাউল করিম তারেক।
বাউশিয়া থেকে বিএনপি নেতা হাসমত আলী, তাঁতী ও শ্রমিকদল নেতা মান্নান মিয়াজীর নেতৃত্বে র্যালী নিয়ে সমাবেশে যোগদেন স্থানীয় নেতা-কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ মে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ থাকায় আজ শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতি ছিলেন মো. ইসহাক আলী। নির্দেশনা দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী, ভিপি মহন ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান সফিক।
উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জালালউদ্দীন খন্দকার রীমু ও উপজেলা কৃষক দলের আহবায়ক মো. তোফাজ্জল হোসেন সরকার প্রমূখ।
স্বদেশ প্রতিদিন/এনআর