বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরে হত্যার হুমকির অভিযোগ এনে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১২:৪৬ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে জমি দখলসহ বিভিন্ন হুমকি-ধমকির অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় প্রবাসীর স্ত্রী।

শুক্রবার (২ মে) রাত ৮টায় রায়পুর শহরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিণ চরআবাবিল ইউপির পশ্চিম ঝাউডুগি গ্রামের প্রবাসী জুয়েল মিজির স্ত্রী সুমাইয়া আক্তার (২৪) এ সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘ বছর সৌদি আরব থাকে। স্থায়ীভাবে স্বামীর বাড়িতে বসবাস করাসহ স্থাবর অস্থাবর সম্পতি দেখাশুনা করছি। আমার স্বামী মাঝে মধ্যে কম সময়ের ছুটিতে দেশে আসলেও চলে যান । আমার প্রতিবেশি তোফায়েল মিঝির (৪৫) পরিবারের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ চলছে। শুক্রবার সকাল ১০টায় আমাদের কেনা ও এজমালি জমি দখল করতে আসে। এসময় সীমানা নির্ধারন পিলার উপড়ে ফেলে।  

তাদের অন্যায় কাজে বাধা দিলে আমাকেসহ আমার পরিবারের লোকজনদের প্রাণনাশসহ খুন জখমের হুমকি প্রদান করে। ঘটনায় গত ২ মে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে হায়দরগঞ্জ ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর কেন থানায় অভিযোগ করেছি জন্য আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ হত্যা করে লাশ গুমসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি দেয়।

এক সময় সুমাইয়া কান্না করে বলেন, কোনো ভাই না থাকায় প্রতিপক্ষকরা আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে চলাচল করাসহ শান্তিতে বসবাস করতে চাই। আমি সন্তানসহ নিরাপত্তহীনতায় রয়েছি।।

এসময় তার স্বজন জাকির হোসেন ও দেলোয়ার মিঝিসহ ওই এলাকার রশিদ আলী মিজি বাড়ীর কয়েকজন উপস্থিত ছিলেন।

প্রতিপক্ষদের একজন জহির মিঝি বলেন, প্রবাসী জুয়েল মিঝি আমাদের জমি দখল করে রেখেছেন। তারা আমাদের মধ্যে কোনো জমি পাবে না। আমরা ঝামেলা করছি অভিযোগ ঠিক না বরং তারাই আমাদের সঙ্গে ঝামেলা করছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সুমাইয়া আক্তার নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close