মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:১১ পিএম

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পটভূমিতে পাকিস্তানের প্রতি জোরালো সমর্থনের বার্তা দিল দেশটির পুরোনো মিত্র চীন।

আজ বৃহস্পতিবার (০১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়।

লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন বলেন, ‘সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে বেইজিং।’

এসময় তিনি আরও বলেন, ‘যুদ্ধ কোনো সমাধান নয়, পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা।’

চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি’র কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ঝাও শিরেন বলেন, ‘চীন-পাকিস্তান সম্পর্ক কৌশলগত, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের গভীর ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।’

এসময় তিনি আরও বলেন,‘চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এতে পাকিস্তান ও চীনের বিভিন্ন ধরনের কূটনৈতিক সম্পর্ক আরো জোরালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

স্বদেশ প্রতিদিনি/এসএইচবি

আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   সিন্ধু পানি চুক্তি   ভারত- পাকিস্তান   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close