শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তান আজ ঐক্যবদ্ধ: কারাগার থেকে ইমরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী অবস্থান পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে তুলেছে। কারাগার থেকে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার আইনজীবীদের সাথে আইনি পরামর্শের সময় এ কথা বলেন। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দেওয়া এই বার্তা পরে পিটিআইয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

তিনি বলেন, ‘আমরা এই অবৈধ ও ভুয়া সরকারকে প্রত্যাখ্যান করি, কিন্তু মোদির যুদ্ধপ্রবণ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে গোটা পাকিস্তান এখন ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ভারতের এই মনোভাব শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। ইমরান দাবি করেন, মোদির নেতৃত্বে ভারত আজ এক বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে।’

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার সঠিক তদন্ত না করে ভারত বরাবরের মতো পাকিস্তানকে দায়ী করছে। এমনটা ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময়ও হয়েছে।’

এসময় তিনি দুই দেশের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘তখনও পাকিস্তান সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি। একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তিই আজ দেখা যাচ্ছে পেহেলগামের ঘটনায়।’

ইমরান খানের মতে, ভারতের সরকার এখন আরএসএস-এর উগ্র জাতীয়তাবাদী মতাদর্শে চালিত হচ্ছে, যা কাশ্মীরসহ পুরো অঞ্চলকে দমন-পীড়নের মুখে ঠেলে দিচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close