প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ৭:০৪ PM

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনি তার স্বামীর অসুস্থতার কথা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।’
গত বছর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/এসএইচভি