বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শরীয়তপুর সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের ছাদে গাঁজা চাষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ AM

শরীয়তপুর সদর হাসপাতালের চৈতালী নামে একটি কোয়ার্টারের ছাদে গাঁজা চাষের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় সামজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, সদর হাসপাতালের চৈতালী নামক একটি কোয়ার্টারে বসবাস করেন হাসপাতালের ডোম সহকারী বিজয়। 

অভিযোগ রয়েছে, তিনি নিজ বাসার ছাদে টবের মধ্যে গাঁজা গাছ রোপণ করে চাষ করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা এক চিকিৎসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিজয় দ্রুত ছাদে উঠে গাঁজা গাছ উঠিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে অভিযুক্ত বিজয় বলেন, ‘আমি গাঁজা সেবন করি। তবে কীভাবে বীজ পড়ে গাছ হয়ে গেছে, তা আমি জানি না। আমি ভুল করেছি, ভবিষ্যতে আর করব না। ’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘ডোম সহকারী বিজয় নিজের দোষ স্বীকার করেছেন। তাকে এক মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি নিজেকে শোধরাতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close