শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
অভিবাসী বহিষ্কারে ট্রাম্প প্রশাসনের রেকর্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩৬ AM আপডেট: ৩০.০৪.২০২৫ ৮:৪৭ এএম

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ৯৯ দিনে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৩৯ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার করা হয়েছে। এ তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা টম হোম্যান। ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে টম হোম্যান বলেন, সীমান্তকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনার ফলে বেআইনিভাবে বিদেশিদের প্রবেশের প্রবণতা একেবারেই হ্রাস পাওয়ায় গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা কমেছে। এখানেই আমাদের সফলতা।

এদিকে ২৮ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর একটি হলো- অবৈধ অভিবাসী ধরপাকড়ের প্রক্রিয়া আরও জোরদারকল্পে ‘স্যাঙ্কচুয়্যারি সিটি’ এবং স্টেটগুলোতে ফেডারেল প্রদত্ত বিপুল অনুদানের খোঁজখবর নেওয়া হবে। 

অনুদানপ্রাপ্ত সিটি ও স্টেটগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকার-পদক্ষেপে যথাযথ সহায়তা দিচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে। বিশেষ করে অবৈধ অভিবাসী গ্রেপ্তারে সহযোগিতা এবং অপরাধে দণ্ড ভোগরতদের আইসের কাছে সমর্পণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। 

আরেকটি আদেশ অনুযায়ী এখন থেকে ফেডারেল সরকার নিয়োজিত ট্রাকচালকদের ইংরেজিতে কথা বলতে হবে। ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত ড্রাইভারের মধ্যে যারা ইংরেজি জানেন না তাদের বরখাস্ত করা হবে। 

অপর আদেশ অনুযায়ী পুলিশ বাহিনীকে অধিক ক্ষমতা দেওয়া হলো, এখন থেকে ফেডারেল নির্দেশনা আরও জোরদারভাবে পালন করতে পারবেন। এদিকে ফেডারেল প্রশাসনের নির্দেশ পালনে যারা গড়িমসি করবে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যাবে। এসব আদেশকে যুক্তরাষ্ট্রের জাতীয় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অপরিসীম অবলম্বন হিসেবে অভিহিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারলিন লেভিট। তিনি বলেন, গুরুতর অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারের ক্ষেত্রে এমন নির্বাহী আদেশের গুরুত্ব অপরিসীম।

এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৬ হাজারের বেশি জীবিত অভিবাসীকে ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে বাতিল করা হয়েছে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর, যে কারণে চাকরি বা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে বসবাস অসম্ভব করে তোলা এবং ‘স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে’ বাধ্য করার জন্যই নেওয়া হয়েছে এ পদক্ষেপ।  

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close