বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসরের মুলহোতাসহ আটক ৪
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ২৯.০৪.২০২৫ ৫:৫০ PM

দিনাজপুরে জুয়া খেলার সময় মুল হোতা সহ ৪ জুয়াড়িকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) জেলার হাকিমপুর উপজেলায় ইটাই বাওনা এলাকায় রাতের আধারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে জুয়ার আসরের মুলহোতা আনামসহ ৪ জনকে কর হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়া খেলার মুলহোতা মৃত. আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)।

হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে উপজেলার ইটাই গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনাম সহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১ টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও আসামি আনাম নং ২৬ ডাকাতি মামলার আসামি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুয়া   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close