বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অটোরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, আটক ৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পিএম আপডেট: ২৯.০৪.২০২৫ ৬:২৭ PM

চট্টগ্রাম শহরের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচল বন্ধ এবং চালকদের হয়রানির প্রতিবাদে আয়োজিত সমাবেশ শুরু হতেই বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সমাবেশ শুরুর আগেই বাসদ ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, বাসদের চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিনহাজ উদ্দিন ও এক রিকশাচালক মো. রুকন।

জানা গেছে ওই সমাবেশের আয়োজন করেছিল ‘ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’।

সংগঠনটির সদস্যদের দাবি, এসব পরিবহন লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। সরকার যদি এদের জন্য নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিটের ব্যবস্থা করে, তাহলে যানবাহনগুলো আরও নিরাপদ ও আধুনিক করা সম্ভব। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই ৭ দফা দাবি জানিয়ে আসছে।

সংগঠনের সদস্য সচিব মনির হোসেন বলেন, ‘আমরা যখন ব্যানার নিয়ে দাঁড়ালাম, তখনই পুলিশ এসে মাইক ভাঙে, ব্যানার কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের তিনজনকে ধরে নিয়ে যায়। মিনহাজকে মারধরও করা হয়েছে। একজন আহতকে হাসপাতালে নিতে হয়েছে।’

তাদের অভিযোগকে মিথ্যা অভিহিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ওরা অনুমতি ছাড়া সমাবেশ করছিল এবং রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছিল। বোঝানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে। এরপর আমরা তিনজনকে আটক করি। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। তাকে হালিশহর থানা হস্তান্তর করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রিক্সাচলক   পুলিশ   অটোরিক্সাচলক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close