বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১০:২৩ পিএম

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সফরে তিনটি একদিনের ম্যাচ (লিস্ট ‘এ’) এবং দুটি চারদিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলবে দলটি। সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সফরে ওডিআই দলের নেতৃত্ব দেবেন নিক কেলি এবং চারদিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন জো কার্টার।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে অভিষেক হয়েছে নিক কেলি, রিস মারিউ ও মোহাম্মদ আব্বাসের। এই সিরিজে অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস মাত্র ২৪ বলে অভিষেকে দ্রুততম ফিফটি করে নজর কাড়েন। কেলি ও মারিউ ছিলেন প্লানকেট শিল্ডে শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে।

দলে রয়েছেন পাকিস্তানের বিপক্ষে সদ্য অভিষেক হওয়া মোহাম্মদ আব্বাস, রিস মারিউ এবং উইকেটরক্ষক ব্যাটার মিচ হে। আব্বাস অভিষেক ম্যাচেই মাত্র ২৪ বলে ফিফটি করে আলোচনায় আসেন। অন্যদিকে, হে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন।

দলের স্পিন বিভাগে আছেন লেগ স্পিনার আদি আশোক, পেস বিভাগে রয়েছেন জ্যাক ফোল্কস ও বেন লিস্টার। সব মিলিয়ে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি।

নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচ বব কার্টার বলেন, ‘এই সফর আমাদের অনেক তরুণ খেলোয়াড়ের জন্য উপমহাদেশের কন্ডিশনে প্রথম অভিজ্ঞতা। এটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং উন্নয়নের সুযোগ।’

সফরের সূচি: সফরের সূচি অনুযায়ী, একদিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে ৫, ৭ ও ১০ মে। এরপর প্রথম চারদিনের ম্যাচ সিলেটেই ১৪ থেকে ১৭ মে এবং দ্বিতীয়টি ঢাকায় ২১ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াড:

মোহাম্মদ আব্বাস, আদি আশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বল অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোল্কস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বল অধিনায়ক), জেডেন লেননক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close