বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনে খবরের পর গণধর্ষণের মামলা নিলেন ওসি, গ্রেপ্তার ১
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১০:১০ পিএম

বরগুনার তালতলী উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ইব্রাহিমসহ চারজনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। দীর্ঘ পাঁচদিন থানায় ধরনা দিয়েও মামলা না নেওয়ার অভিযোগ ওঠে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালালের বিরুদ্ধে। বিষয়টি দৈনিক স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। পরে তড়িঘড়ি করে পুলিশ মামলা নেয় এবং প্রধান আসামি রিনা বেগমকে গ্রেপ্তার করে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর তিনটার দিকে ওসি মো. শাহজালাল মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে রিনা বেগমকে আটক করে থানায় আনা হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নিশানাবাড়ি ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা বশিরের স্ত্রী রিনা বেগম তার দূরসম্পর্কের আত্মীয় ইব্রাহিমের সঙ্গে পাশের বাড়ির এক কিশোরীর বিয়ের প্রস্তাব দেন। গত ২২ এপ্রিল রাতে রিনা বেগমের বাড়িতে কিশোরী ও তার মাকে ডেকে নেওয়া হয়। সেখানে কিশোরীর মাকে ফাঁকি দিয়ে তাকে ইব্রাহিমের কাছে পাঠানো হয়। ইব্রাহিম কিশোরীকে নকরী খেয়াঘাট এলাকায় নিয়ে চারজন বন্ধু মিলে রাতভর গণধর্ষণ করে। 

এদিকে কিশোরী নিখোঁজের পর রাতেই পরিবারের লোকজন থানায় যান, তবে তাদের ফিরিয়ে দিয়ে সকালে আসতে বলা হয়। পরদিন কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও ওসি শাহজালাল ধর্ষণের আলামত সংরক্ষণের পরামর্শ দিয়ে মামলা না নিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। পরে সংবাদ প্রকাশের পর পুলিশ নড়েচড়ে বসে এবং ধর্ষণের সহযোগিতা করার অভিযোগে রিনা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা নেয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আপনারা নিউজ প্রকাশ করার পর রাতেই পুলিশ আমার বাড়িতে যায় ও সকালে থানায় আসতে বলে। আমরা থানায় এসে মামলা দায়ের করি। আমার মেয়ের এই ঘটনায় জড়িতদের বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, গণধর্ষণের বিষয়ে একটি মামলা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close