বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় মাটি খুঁড়তে গিয়ে মিললো মর্টার শেল
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯:০১ পিএম

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে মাটি খুঁড়তে গিয়ে হানিফ মিয়ার জমি থেকে আনুমানিক ২শ কেজি ওজনের ধাতব মর্টার শেল পাওয়া গেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মিছির আলী বলেন, আড়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে বড়বাড়ির বাসিন্দা মো: হানিফ মিয়া বাড়ি নির্মাণের জন্য মাটির ভিটি প্রস্তুতের জন্য আজ সোমবার ভোর আনুমানিক ৭ টার দিকে ভেক্যু যন্ত্র দিয়ে মাটির উত্তোলণের সময় ওই শেলটি উদ্ধার হয়।
হানিফ মিয়া ওই ধাতব বস্তুটি মূল্যবান সীমানা পিলার ভেবে ভেক্যুর সাহায্যে পাশের কাদা মাটির নিচে লুকিয়ে রাখার চেষ্টা করে। এলাকাবাসী লুকিয়ে রাখার বিষয়টি জানতে পেয়ে সন্ধ্যার দিকে গজারিয়া থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাত আনুমানিক সাড়ে সাতটায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার হওয়া ধাতব শেলটি জব্দ করে তাদের হেফাজতে নেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালুয়াকান্দী ইউনিয়নের বিট অফিসার গজারিয়া থানার এস আই কামরুজ্জামান। তিনি মোবাইল ফোনে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে উদ্ধার করা ধাতব বস্তুটি পাকিস্তান আমলের মর্টার শেল। বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close