বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯:১১ পিএম

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে নারান্দিয়া কাচারি বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউন্সিল চলাকালে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন খুশু গ্রুপের সমর্থকদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ড কমিটি নিয়ে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এত অনেকে আহত হন।

আহতরা হলেন-জহিরুল ইসলাম, রাসেল রানা, আল আমিন, কাউছার ও মাঈনুদ্দিন সরকার খুশু। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত রাসেল রানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সময় আসমানিয়া বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন এবং চারদিকে ছুটোছুটি শুরু হয়। সংঘর্ষের পর থেকে বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিষয়ে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আহত জহিরুল ইসলাম বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে কাচারি বাজারে কাউন্সিলে যাওয়ার সময় আসমানিয়া বাজারে মাঈনুদ্দিন ও তার লোকজন আমাদের বাধা দেয়। পরে আমি অন্য রাস্তা দিয়ে নদীপথে পশ্চিম পাড়ে গিয়ে কাউন্সিল স্থলে পৌঁছাই। সেখানে গিয়ে আমাকে মারধর করা হয় এবং আমার বাড়িতেও হামলা চালানো হয়েছে।’

অন্যদিকে মাঈনুদ্দিন খুশু বলেন, ‘৯ নম্বর ওয়ার্ড কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার মধ্যে জহির ভাই বহিরাগত লোকজন এনে আমাদের ওপর হামলা করেন। পরে খবর পেয়ে আমার আত্মীয়স্বজনরা এসে তাদের প্রতিহত করেছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেঘনা   বিএনপি   কাউন্সিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close