শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারী নিহত
কমলনগর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ২৭.০৪.২০২৫ ৮:৫৫ PM

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শাহনাজ আক্তার কনা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার চরপলকন ইউনিয়নের সালামত উল্লাহ হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার কনা ওই বাড়ির ওমর ফারুক হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, রবিবার বিকালে কালবৈশাখী ঝড় শুরু হলে এলাকার আকাশ অন্ধকার হয়ে আসে এবং দমকা হাওয়া বইতে থাকে। এ সময় বাড়ির পাশে আমগাছ থেকে ঝরে পড়া আম কুড়াতে বের হন শাহনাজ কনা। ঝড়ের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বজ্রপাতে মৃত্যুর ঘটনা তদন্ত করে নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে। এতে করে জনসাধারণকে ঝড় ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close