বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার নিলামে এস আলমের স্টিল, তেল মিল ও বিদ্যুৎকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:০২ পিএম

এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র, ভোজ্যতেল কারখানাসহ ১১৪৯ শতাংশ জমি ২ হাজার ১৮০ কোটি টাকা আদায়ে নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। 

রবিবার (২৭ এপ্রিল) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডাকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা ।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ করপোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের চেয়ারম্যান আবদুস সামাদ, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), আরেক পরিচালক হালিমা বেগম, স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক, স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান, পরিচালক এখলাসুর রহমান, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের কাছ থেকে চলতি ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা।

আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২ (৩) ধারা অনুযায়ী বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ২০ এপ্রিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম তোলে ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close