বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ মে. টন চাল ও ১০৪টি খালি বস্তা জব্দ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ২:১২ পিএম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে একটি ধান ভাঙার মিল ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার কেজি চাল এবং ১০৪টি সরকারি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মনশাপুর গ্রামের একটি মিল ঘরে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। সঙ্গে ছিলেন পুলিশ, উপজেলা খাদ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, এসব চাল ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গোপনে মজুদ করা হচ্ছিল। অভিযানের সময় কেউ উপস্থিত না থাকলেও মিল ঘর থেকে ১৮০ বস্তা চাল এবং সরকারি সিলযুক্ত ১০৪টি খালি বস্তা উদ্ধার করা হয়। চালগুলো বর্তমানে হাকিমপুর উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আল ইমরান বলেন, ‘পরিষদ থেকে একজন একজন সুবিধাভোগীকে চাল দেওয়া হয়। চাল কীভাবে মিল ঘরে গেল, তা তার বোধগম্য নয়।’

ডিলার আবুল কালাম আজাদ জানান, তিনি ১৩৪১ বস্তা চাল পেয়েছেন, যার মধ্যে ১৩০৫ বস্তা বিক্রি করা হয়েছে এবং ৩৬ বস্তা এখনো অবশিষ্ট। তার দাবি, পরিষদের বাইরে কী ঘটেছে, তা তিনি জানেন না।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম বলেন, ‘সরকার যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সেখানে এতগুলো সরকারি চাল গোপনে মজুদ রাখা খুবই দুঃখজনক। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

ইউএনও অমিত রায় বলেন, ‘তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close