বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামীর পরকীয়ায় প্রাণ হারালেন স্ত্রী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:৫৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমের জেরে হাসি খাতুন (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাকারিয়া হোসেনের বিরুদ্ধে। 

রোববার (২৭ এপ্রিল) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত হাসি খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে এবং কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার বাসিন্দা জাকারিয়া হোসেনের স্ত্রী। ৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।

হাসির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়ার সম্পর্কের কথা জানতেন হাসি। এ নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ মনোমালিন্য থেকেই শনিবার (২৬ এপ্রিল) রাতে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর পরিবারের লোকজনকে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে নিহত হাসির পরিবারের লোকজন আসলে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শাহজাদপুর থানার এসআই মো. হারিছুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পরকীয়া   প্রেম   স্ত্রী হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close