সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ পিএম

রাজবাড়ীতে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা-ইন- মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) রুপান্তর করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে এপ্রিল) সকালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: মানিক মিয়া, বিজয় বিশ্বাস, রবিউল ইসলাম, সাধনা রায়, নাঈম হাসানসহ প্রমুখ। 

এসময় নার্সিং শিক্ষার্থীরা 'এইচএসসি পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) চাই’ স্লোগানে দিতে থাকে।

মানববন্ধনে নাসিং শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন আমরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রির (পাস কোর্স) সমমান করার দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের কোন কথায় কর্ণপাত করছে না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close