শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:২৫ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ৮:৩৭ PM

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করছে।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার শুধু উন্নয়নের কথা বলতো, গণতন্ত্রের কথা নয়। বর্তমান সরকারও সংস্কারের কথা বলে গণতন্ত্রের জায়গা নিতে চায়। কিন্তু মানুষের প্রত্যাশা হচ্ছে, দেশে গণতন্ত্র ফিরে আসুক, ন্যায়বিচার হোক, আইনের শাসন প্রতিষ্ঠা পাক। সেই অধিকার না পাওয়ায় আমরা মাঠে আছি।’

তিনি আরও বলেন, ‘একদিকে একটি দল বলছে স্থানীয় নির্বাচন দরকার, আবার তারাই কিছুদিন আগে বলেছেন রোজার আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এখন তারা যদি নির্বাচন পিছাতে চায়, তাহলে এটা গণ অভ্যুত্থানের বিশ্বাসঘাতকতা।’

অর্থনৈতিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম আবার বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। দেশীয় বিনিয়োগ প্রায় শূন্য। আমরা আবারও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি।’

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close