শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:০৯ পিএম

জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মাধ্যমেই স্বৈরাচার ও অত্যাচারী শাসকের পতন ঘটে বলে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো।’

আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে তিনি বলেন, ‘শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যেভাবে জুলাই যোদ্ধারা লড়েছেন, সেভাবেই সাহস দেখাতে হবে আমাদেরও।’

ড. আসিফ নজরুল বলেন,  ‘পড়াশোনার জন্য বিদেশের যে কোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে।’

সমাবর্তনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা, বন সংরক্ষণ এবং জলবায়ু মোকাবেলায় নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।’

তিনি ইকোফেমিনিজম দর্শনের কথা উল্লেখ করে বলেন, ‘নারী মুক্তি ও প্রকৃতি রক্ষা-এ দুটি একই সংগ্রামের অংশ।’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলা, বনজসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাসোপযোগী টেকসহ পরিবেশ নিশ্চিতকরণে নতুন প্রজন্মকে কাজ করতে হবে।’

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘তরুণদের শুধু প্রজা হয়ে থাকা নয়, বরং নাগরিক হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে হবে।’

সমাবর্তন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা দেশপ্রেম, পরিবেশ রক্ষা ও নাগরিক অধিকার আদায়ের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সাহসী ভূমিকা রাখতে আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আইন উপদেষ্টা   জুলাই যোদ্ধা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close