বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাউদকান্দিতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের দাবি হত্যা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৩৪ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে কাইয়ুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা করার অভিযোগ তুলেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোর ১টার দিকে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা কলনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কাইয়ুম উপজেলার দৌলতপুর গ্রামের জালাল উদ্দিন মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ১১ বছর আগে কাইয়ুমের বিয়ে হয় চক্রতলা কলনীপাড়া গ্রামের মৃত নূরু মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে। বিয়ের কয়েক বছর পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। ছেলের সংসার টিকিয়ে রাখতে বাবা জালাল উদ্দিন এক লাখ ৯০ হাজার টাকা দিয়ে কাইয়ুমকে আলাদা করে দেন। এরপর থেকে কাইয়ুম স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ির পাশেই বসবাস করতেন।

নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, “ছেলেকে আলাদা করে দেওয়ার পর থেকে তার সঙ্গে আমাদের তেমন যোগাযোগ ছিল না। তবে মাঝেমধ্যে শুনতাম, ঝগড়াঝাটির সময় আঁখির বড় ভাই তাজুল ইসলাম ও মামা আবুল হোসেন আমার ছেলেকে মারধর করত।”

তিনি আরও বলেন, “শনিবার ভোরে বড় মেয়ে ফোন করে জানায়, কাইয়ুম গলায় ফাঁস দিয়েছে। ছুটে গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁসের কোনো দাগ ছিল না। আমরা নিশ্চিত, আঁখি, তার ভাই ও মামা মিলে কাইয়ুমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর থেকে অভিযুক্ত আঁখি আক্তার, তার বড় ভাই তাজুল ইসলাম ও মামা আবুল হোসেন পলাতক বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, কাইয়ুমের মৃত্যুর পরই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে। সুরতহাল প্রতিবেদনে গলায় কোনো ফাঁসের দাগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close