প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:০০ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ৭:১৭ PM

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবককে বিরুদ্ধে। পরে স্থানীয়রা ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে বেলকুচি পৌরসভায় এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আজমির হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, আজ সকালে চালা পতেঙ্গা মসজিদ এলাকার সামনে বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি শিশুকে আজমির জোর পূর্ব ধর্ষণের চেষ্টা করছে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে গণধোলাই দেন। এক পর্যায়ে পুলিশের কাছে বিষয়টি পৌঁছালে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
স্থানীয়রা জানান, বখাটে আজমির এর আগেও ধর্ষণের দায়ে কারাগারে ছিল। সে স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় নানান অপকর্ম করেও পার পেয়ে যায়। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।’
স্বদেশ প্রতিদিন/এমএম