শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনালুর সোনালী আভায় মনোমুগ্ধকর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৪৮ পিএম

গ্রীষ্মের শুরুতে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে। কুমিল্লা অংশজুড়ে সোনালু ফুলের সোনালী ঝুমকায় মুগ্ধ যাত্রী ও পথচারীরা।

কুমিল্লার দাউদকান্দি থেকে শুরু করে চৌদ্দগ্রাম, মিয়ার বাজার, চান্দিনা, সদর দক্ষিণ-প্রায় ১০৫ কিলোমিটার সড়কজুড়ে ফুটেছে সোনালুর হলুদ ফুল। গাছের ডাল ছাপিয়ে ঝুলে থাকা এই ঝুমকা ঝুমকা ফুলের সৌন্দর্য চোখে লেগে থাকে, আর মন ছুঁয়ে যায়।

যাত্রীরা জানান, মহাসড়কে চলার সময় এসব ফুলের দৃশ্য ক্লান্তি দূর করে আনন্দ দেয়। চালকরাও বলেন, ‘আগে এমন সৌন্দর্য ছিল না, এখন ফুলে ফুলে সাজানো সড়কে গাড়ি চালাতে ভালোই লাগে।’

এই মহাসড়কের সৌন্দর্য বাড়াতে এবং রাতের হেডলাইটের আলো থেকে চালকদের চোখ রক্ষা করতে সড়কের বিভাজকে ফুলের গাছ লাগিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ফলে সারা বছর বিভিন্ন ঋতুতে ফুটে নানা প্রজাতির ফুল, যা যাত্রাপথে দেয় এক নতুন মাত্রা।

‘লাভ ফর বাংলাদেশ টুরিজম ক্লাব’-এর সভাপতি মীর মফিজুল ইসলাম এই উদ্যোগকে বলেন ‘প্রশংসনীয়’। তিনি চান, দেশের সব মহাসড়কেই এমন সৌন্দর্যবর্ধন হোক।

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী মিজানুর রহমান বলেন, ‘বাসা ফেরার পথে আমি প্রায়ই ফুলের ছবি তুলি, ভিডিও করি। এমন ফুলবাগান দেখে মন ভালো হয়ে যায়।’

সওজ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, ‘বছরের প্রতিটি ঋতু অনুযায়ী ফুলগাছ লাগানো হয়েছে। সামনে আরও ফুলের গাছ লাগানো এবং পরিচর্যার পরিকল্পনা রয়েছে।’

ঢাকার যানজট পেরিয়ে এই সড়কে উঠলেই চোখে পড়ে প্রকৃতির অপরূপ শোভা-সোনালুর সোনালী আভায় মোহিত হয়ে যায় মন।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close