বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, বিশ্বনেতাদের ঢল ভ্যাটিকানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০:২০ AM

ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ শনিবার ভ্যাটিকানে অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়। পোপের শেষ বিদায়ে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বিশ্বের নানা দেশের শীর্ষ নেতারা।

শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং বিদায়ী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজসহ বিশ্বের নামি নেতারা। ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শেষকৃত্যে অংশ নিচ্ছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় কাতার থেকে রোমে পৌঁছান এবং পরে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের নেতৃত্ব দেবেন কলেজ অব কার্ডিনালের ডিন, কার্ডিনাল জিওভান্নি ব্যাতিস্তা। তিনি প্রার্থনার আয়োজন করবেন, যাতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ, ফাদার ও খ্রিস্টান সন্ন্যাসীরা। এ অনুষ্ঠানের পর শুরু হবে ৯ দিনের শোক প্রার্থনা।

পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী, তার মরদেহ কাঠ ও দস্তার তৈরি কফিনে রাখা হয়েছে। পরে তা রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় দাফন করা হবে।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। মৃত্যুর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন। ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর তিনিই হয়েছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close