বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার তিন শ্রীলঙ্কান নাগরিক ফিরে গেছেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:২২ AM আপডেট: ২৬.০৪.২০২৫ ১:২৪ এএম

বাংলাদেশে এসে অপহরণের শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে সফল অভিযানে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার শেষে তারা শুক্রবার নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।

পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একটি বাড়ি থেকে বুধবার রাতের দিকে তিনজনকে উদ্ধার করা হয়। অপহৃতরা হলেন মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল।

বৃহস্পতিবার দুপুরে খুলনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল হক বলেন, শ্রীলঙ্কা থেকে অ্যাকুরিয়াম ফিস ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসেছিলেন তারা। শহিদুল শেখ নামে এক বাংলাদেশির আমন্ত্রণে ২২ এপ্রিল ঢাকায় এসে পৌঁছান এবং সেদিন রাতেই বাগেরহাটে নিয়ে যাওয়া হয় তাদের।

সেখানে নিয়ে তাদের কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবার শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, কাজী এমদাদ হোসেনের বাড়িতে তাদের আটক রাখা হয়েছিল। সেখানেই অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার ও চার অপহরণকারীকে আটক করা হয়।

আটকরা হলেন কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ, জনি শেখ ও এস এম সামসুল আলম। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, অপহরণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে শ্রীলঙ্কান নাগরিকদের ব্যবসার প্রলোভন দেখান এবং বাংলাদেশে আমন্ত্রণ জানান।

সংবাদ সম্মেলনে মালাভি পাথিরানা বলেন, “খুব অল্প কিছু খারাপ মানুষের জন্য আমি বাংলাদেশের পুরো জনগণের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতে চাই না।”

উদ্ধারের পর তিন শ্রীলঙ্কান নাগরিককে খুলনায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা সুস্থ আছেন বলে পুলিশ জানায়। পরে শুক্রবার দুপুরে তারা ঢাকায় ফিরে নিজ দেশে রওনা হন।

সূত্র: বিবিসি বাংলা

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close