মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্বপ্ন পূরণ হলো না প্রবাসীর, লাশ হয়ে ফিরলেন বাড়ি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ১০:৪৩ PM

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার খড়িয়ালা গ্রামের প্রবাসী আল আমীন এর স্বপ্ন ছিল
 মালয়েশিয়া গিয়ে ভাগ্য ফেরাবেন। শেষ করবেন পরিবারের অস্বচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে গেল। একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। মৃত্যুর এক মাস পর আজ বুধবার বিকালে আল আমীন এর লাশ বাড়িতে আনা হয়। এসময় মা,বাবা, স্ত্রী, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

নিহত আল-আমীন উপজেলার নাটঘর ইউনিয়ন খড়িয়ালা গ্রামের মোঃ রশিদ মিয়া'র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর পূর্বে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান আল-আমীন। প্রবাস জীবন ভালোই চলছিল তার৷ গত ২২ মার্চ মালয়েশিয়ায় এক ভয়াভহ সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি। অবশেষে মৃত্যুর ১ মাস পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে নিহত আল-আমীন এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার বিকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় জানাযা নামাজ শেষে খড়িয়ালা কেন্দ্রীয় কবরস্থানে মহরহুমের লাশ দাফন করা হয়।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, খড়িয়ালা গ্রামের আল আমীন মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান। মঙ্গলবার নিহতের লাশ বাড়িতে পৌছালে, সন্ধায় জানাযা শেষ লাশ দাফন করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close