মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নিষেধাজ্ঞা অমান্য করে মেলায় চলছে টিকিট বাণিজ্য
সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:৫৭ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ১০:০৪ PM

জেলা প্রশাসনের অনুমোদন না থাকলেও সিরাজগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রবেশ টিকিট। প্রতিদিন এই টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে লক্ষাধিক টাকা। অথচ মেলার অনুমোদন পত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রবেশ টিকিট চালু করা যাবে না।

জানা গেছে, ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২০ দিনের জন্য মেলার অনুমতি দেওয়া হলেও, অনুমতির ১২ টি শর্তের একটিও মানা হচ্ছে না। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাত ১২টা পর্যন্ত মেলা চালু রাখা হচ্ছে, যা আইন ভাঙার স্পষ্ট উদাহরণ।

মেলার প্রবেশ টিকিট (১০ টাকা করে) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকেই প্রশ্ন তুলেছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এমন অবৈধ কার্যক্রম চললেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

এছাড়া, স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন, মেলায় সিরাজগঞ্জের উদ্যোক্তাদের বাদ দিয়ে বাইরের জেলার ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকায় স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মেলার ব্যবস্থাপনা কমিটির দাবি, টিকিট বিক্রির অনুমতি জেলা প্রশাসন না দিলেও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অনুমতি দিয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার জবাব ছিল এড়িয়ে যাওয়া ধরনের।

সহকারী কমিশনার মায়িশা মালিহা অদ্রি বলেন, ‘টিকিট বিক্রির বিষয়টি জানি, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে কিছুই করতে পারি না।’

অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ও জানান, তিনি কিছু জানেন না।

জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে এই অবৈধ টিকিট বাণিজ্য ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাণিজ্য মেলা   প্রশাসনের নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close