প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:৩৫ পিএম

জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে তার সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার একটি আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালত সূত্র।
এ মামলায় আরও একজন অভিযুক্ত হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল। তার বিরুদ্ধেও একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তবে মামলার পেছনের মূল ঘটনা, অভিযোগের ধরন ও অন্যান্য বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি প্রক্রিয়াধীন এবং বিস্তারিত তথ্য যাচাই-বাছাইয়ের পর গণমাধ্যমে জানানো হবে।
সামাজিক মাধ্যমে শাওনের ভক্তদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মামলার প্রকৃত কারণ জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর