শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেট টেস্টের চতুর্থ দিনে উড়ন্ত শুরু জিম্বাবুয়ের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১২:১৯ পিএম

তৃতীয় দিনের দুর্দান্ত ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু চতুর্থ দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন এই টাইগার অধিনায়ক। মাত্র ১১ রান করে তাকে সঙ্গ দেন মিরাজ। এতে ২১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা। সেই সঙ্গে নিজের ফাইফার তুলে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১২ রান। জাকের আলী ২৭ রানে এবং তাইজুল ইসলাম ১ রানে ব্যাট করছেন। এতে ১৩০ রানের লিডে রয়েছে টাইগাররা।

বুধবার (২৩ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টা ৪৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে আগে মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই ১১টায় মাঠে নামে দুই দল।

চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় বলে শান্তকে সাজঘরের পথ দেখান ব্লেসিং  মুজারাবানি। ১০৪ বলে ৬০ রান করেন তিনি। এরপর জাকের আলীকে সঙ্গ দিতে পিচে আসেন মেহেদী হাসান মিরাজ। 

কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ১৬ বলে ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে ২১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা।

এর আগে আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছিল সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। শান্ত ও জাকেরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। এতে ১১২ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close