শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্মৃতিসৌধের পাশের ফুটওভার ব্রিজ যেন মারণফাঁদ, আতঙ্কে পথচারীরা
ইস্কান্দার হোসাইন রুদ্র, আশুলিয়া (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০৯ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ১২:২৬ PM

সাভারের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে অবস্থিত ফুটওভার ব্রিজটি বর্তমানে এলাকাবাসী ও দর্শনার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, ক্ষয় ও মরিচা। ফলে প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও দর্শনার্থী জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির বিভিন্ন অংশে লোহার রেলিং ভাঙা, সিঁড়ির ধাপগুলো ক্ষয়ে যাওয়া এবং পাটাতনগুলো পাতলা ও মরিচা ধরা অবস্থায় রয়েছে। উপরন্তু, রাতে আলো না থাকায় অন্ধকারে চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির সিঁড়ি ও পাটাতনে মরিচা ধরা ও ভাঙনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের বেলায় ব্রিজটিতে পর্যাপ্ত আলো না থাকায় বাচ্চা নিয়ে আসা-যাওয়া খুব কষ্ট। ব্রিজটি দিয়ে খুব সতর্কভাবে আসতে হয়, একটু অসতর্ক ভাবে আসলে দূর্ঘটনা ঘটতে পারে।

স্মৃতিসৌধে ঘুরতে আসা মো: মোক্তারুজ্জামান বলেন, 'আমি মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি। স্মৃতিসৌধ আমাদের দেশের একটা গর্ব। এটার পাশেই ব্রিজটির অনেক খারাপ অবস্থা। যেকোনো সময় এখানে একটা এক্সিডেন্ট হয়ে যেতে পারে। টোটালি এটা বন্ধ করে দেওয়া উচিত অথবা এটা তাড়াতাড়ি সংস্কার করা উচিত।' 

স্থানীয় এক দোকানি  আনোয়ার হোসেন বলেন, 'প্রতিদিন হাজার হাজার মানুষ স্মৃতিসৌধে ঘুরতে আসে। এই ওভার ব্রিজের মাধ্যমে তারা রাস্তা পাড়াপাড় হয়। এই ব্রিজের অনেকগুলো পাটাতন ভেঙে গেছে, অনেকেই এখানে হোঁচট খেয়ে পরে আহত হয়েছে। খুব দ্রুত এটি সংস্কার করা দরকার। 

এলাকাবাসীর দাবি, এতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় স্থাপনার পাশে থাকা ফুটওভার ব্রিজটির এমন বেহাল রাষ্ট্রের অবহেলারই প্রতিচ্ছবি। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন। কিন্তু এ ব্রিজের বিপজ্জনক অবস্থা তাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।

এই বিষয়ে বক্তব্য নিতে সড়ক ও জনপদ মানিকগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম এবং মানিকগঞ্জ নয়ারহাট সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তদের কেউ ফোন কল রিসিভ করেননি। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close