বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আপন ভাই-বোনকে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৮:০৭ PM

রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও বোনকে হত্যা করার মামলায় আসামি তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম, তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায়, তার বোন আক্তারা জাহান কল্পনাকেও একইভাবে হত্যা করেন তিনি।

এরপর বাড়ির অন্য ঘরগুলোর দরজা বাইরে থেকে তালা মেরে, ভাবিসহ ৪ জনকে আহত করেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতেই তরিকুলকে গ্রেফতার করে। ঘটনার দিনই নিহত সাদেকুলের ছেলে ইউসুফ আলী সিজার বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে তরিকুল ইসলামকেই একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেয়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, তথ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত তরিকুলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. শামীম আহমেদ জানান, আদালতের এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। এটি একটি জঘন্য পারিবারিক হত্যাকাণ্ড, যার উপযুক্ত বিচার হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মৃত্যুদণ্ড   ভাই-বোনকে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close