শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতুড়িপেটায় আহত সেই বিএনপি নেতার মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৭:৪৩ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনার ১১ দিন পর মারা গেছেন বিএনপি নেতা শান্ত সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন।

গত ১১ এপ্রিল দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ফেসবুক লাইভে এসে শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পেটান বলে অভিযোগ। তার সঙ্গে ছিলেন নাঈম ফকির, রানা ফকির, সিয়াম, অলিউল্লাহ, হাবিবুল্লাহ, অনিক ফকির, এনায়েত ফকির, রাজিব ও শাহীন। পরে শান্তকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত রাতে তিনি মৃত্যু বরণ করেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে নিহত শান্ত সরকারের লাশ নিয়ে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালনী এলাকায় বিক্ষোভ করে স্বজনরা। এতে অংশ নেয় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা, অঙ্গসংগঠনের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে নিহতের মা কহিনুর বেগম, বাবা জসিম সরকার, চাচা সালাউদ্দিন সরকার, মামা শাহীন সরকার, বিএনপি নেতা বেলায়েত হোসেন আকন্দ ও হুমায়ূন কবির মিঠু বক্তব্য রাখেন।

তারা জানান, শান্ত হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। শান্তর লাশ দাফন করা হবে না যতক্ষণ না আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে বলে হুঁশিয়ারি দেন তারা।

পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত সরকারের লাশ দাফনের সিদ্ধান্ত নেন। সকাল ১১ টার দিকে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং শান্তর মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। পুলিশ আসামিদের গ্রেফতারে কাজ করছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হামলার শিকার   লাশ নিয়ে মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close