বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার বর্ণবাদী আচরণের শিকার হামজা চৌধুরী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:১২ AM আপডেট: ২২.০৪.২০২৫ ২:০৭ PM

হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের আশার প্রদীপটা নিভুনিভু করে জ্বলছিল। সে প্রদীপ গত রাতে নিভেই গেল শেষমেশ। হামজার দারুণ পারফর্ম্যান্সের পরেও বার্নলির কাছে ২-১ গোলের হারে শীর্ষ দুইয়ে না থাকাটা নিশ্চিত হয়ে গেছে তাদের। ফলে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার টিকিট হাতছাড়া হয়ে গেছে তাদের। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে আসতে হলে এখন তাদের আসতে হবে কঠিন পথ ধরে, চ্যাম্পিয়নশিপ প্লে অফ খেলে।

তবে এই ম্যাচ শেষে টার্ফ মুরে বার্নলির সমর্থকরা বর্ণবাদী আচরণের শিকার বানিয়েছেন হামজা চৌধুরীকে।

জয়ের পর বার্নলি ভক্তরা মাঠে ঢুকে উদযাপন শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খেলায় পুরো ৯০ মিনিট খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে এগিয়ে যান একাধিক দর্শক। এক পর্যায়ে একজন সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এরপর তাকে ক্লাব কর্মকর্তারা ও নিরাপত্তাকর্মীরা টানাহেঁচড়া করে টানেলে নিয়ে যান।

হামজার অভিযোগ, বার্নলি ভক্তদের কাছ থেকে তিনি বর্ণবাদী গালিগালাজের শিকার হয়েছেন। স্কাই স্পোর্টসের ফুটেজে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা তাকে সরিয়ে দিচ্ছেন এবং পরে তাকে টানেলে নিয়ে যাওয়া হচ্ছে।

ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘আমরা রেফারিকে আগেই বলেছিলাম যে ম্যাচ শেষে আমাদের চারপাশে নিরাপত্তাকর্মী থাকবে। কিন্তু তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারা সেখানে একেবারেই ছিলেন না।’

হামজা বা শেফিল্ডের অন্য খেলোয়াড়দেরকে কী বলেছিলেন মাঠে নেমে আসা বার্নলি সমর্থকরা? তা পরিষ্কার না জানলেও ওয়াইল্ডার জানালেন, তারা খুব প্রীতিকর কিছু বলতে আসেননি সেখানে। তিনি বলেন, ‘শেষদিকে খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। লোকজন এসে যা খুশি বলছিল, করছিল। কেউ এসে হাত মেলানোর জন্য আসেনি, এটুকু বলতে পারি।’

ওয়াইল্ডার বলেন, ‘দর্শকদের আবেগ বোঝা যায়। কিন্তু আমাদের ক্লাব ও নিরাপত্তা কর্মীরা আমাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রেফারিকেও বলেছি বিষয়টা। যখন ৪০-৫০ জন লোক তোমার দিকে ধেয়ে আসে, তখন মাঠ থেকে বেরিয়ে আসা সহজ নয়।’

শেফিল্ড ইউনাইটেড ইতিমধ্যেই এই মৌসুমে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে কয়েকবার জরিমানার মুখে পড়েছে। এখন দেখা হবে, রেফারি তার রিপোর্টে এই ঘটনাটি উল্লেখ করেন কিনা। করলে, ক্লাবটি ঘটনার জন্য পর্যাপ্ত নিরাপত্তার অভাবকে দায়ী করতে পারে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close