বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেজগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:০২ AM

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরমান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড়ে বুটেক্সের সামনে ৩/৪ জন যুবক তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার স্বজনরা রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্দার মানিক গ্রামের দিনমজুর একরাম হোসেনের ছেলে। মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তিব্বত মোড়ের পেছনে দারাজ কম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন আরমান। 

নিহতের বাবা মো. একরাম হোসেন বলেন, ‌'সন্ধ্যার দিকে আরমান ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরে সংবাদ পাই পলিটেকনিক্যালের পাশে রাস্তায় কয়েকজন যুবক ছিনতাইয়ের চেষ্টা করছিল, সে সময় আরমান বুঝতে পেরে তাদের দাওয়া করে ধরার চেষ্টাকালে ওই যুবকরা তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।'

হাসপাতালে আসা নিহতের খালাতো ভাই রাজু জানিয়েছেন, বেশ কিছুদিন আগে আরমান ওই এলাকার এক ছিনতাইকারীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে এ পরিস্থিতির শিকার হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাজী শামীমুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত জানা যায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তদের শণাক্ত করার চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close