শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ১২ শিক্ষককে অব্যাহতি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:২৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ১২ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি পরীক্ষার্থীদের মধ্যে হট্টগোল লক্ষ্য করেন এবং দায়িত্বরত শিক্ষকদের নিষ্ক্রিয় ভূমিকা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্রপ্রধানদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন:- শ্যামল কুমার, নুরুল ইসলাম (নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়), মোস্তফা সুজন (কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয়), সাইফুল আলম, মো. তাজুল ইসলাম, ফেরদাউস আক্তার (সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়), নূর-এ-জান্নাত, জাবেদ হোসেন (খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়), শাহাদাত বানু, আজিমুল ইসলাম (মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়), এবং জাকির হোসেন (বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে অবহেলা গুরুতর অপরাধ। তাই দায়িত্বপ্রাপ্ত ১২ শিক্ষককে এ বছর আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।’

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এসএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close