শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফুটবলের প্রেমে আচ্ছন্ন ছিলেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:১৪ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৭:৩৭ PM

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১২ বছর ধরে পোপ পদে অধিষ্ঠিত থাকার পর পৃথিবীকে বিদায় জানালেন এই বিনয়ী ও মানবিক নেতা।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল পোপ ফ্রান্সিসের। তিনি আজীবন সমর্থন করে গেছেন আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোকে। ভাই ও বাবার সঙ্গে স্টেডিয়ামে গিয়ে ক্লাবের খেলা দেখা ছিল তার শৈশবের অন্যতম প্রিয় স্মৃতি।

ফুটবলকে তিনি শুধু একটি খেলা হিসেবে নয়, বরং শান্তি ও সম্প্রীতির মাধ্যম হিসেবে দেখতেন। এই খেলাই বিশ্বব্যাপী মানুষকে একত্রিত করে, এমন বিশ্বাস ছিল তার।

পোপ ফ্রান্সিস লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, জ্লাতান ইব্রাহিমোভিচ, জিয়ানলুইজি বুফনসহ বহু কিংবদন্তি ফুটবলারকে ভ্যাটিকান সিটিতে স্বাগত জানিয়েছেন।

তার মৃত্যুতে ইতালিয়ান সিরি আ লিগ গভীর শোক প্রকাশ করেছে। ফলে সিরি আ’র চারটি ম্যাচ স্থগিত করা হয়েছে, তোরিনো বনাম উদিনেস, ক্যাগলিয়ারি বনাম ফিওরেন্টিনা, জেনোয়া বনাম লাৎজিও এবং পারমা বনাম জুভেন্টাস।

পোপ ফ্রান্সিস গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে জেমেলি হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হয়ে তা ডাবল নিউমোনিয়ায় রূপ নেয়। হাসপাতালে টানা ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে তিনি দুনিয়াকে মুগ্ধ করেছিলেন তাঁর বিনয়, সহানুভূতি ও দরিদ্রদের প্রতি অসীম ভালোবাসা দিয়ে। তাঁর চলে যাওয়া শুধু ক্যাথলিক গির্জার নয়, গোটা বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্বদেশ প্রতিদিন/এএএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close