বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে ছবি তোলার নামে বাইক নিয়ে পালালেন যুবক, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় ছবি তোলার কথা বলে অভিনব কৌশলে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. সজিব খান (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে কার্জন হলের সামনে মো. শামীম নামের এক ব্যক্তি তার ব্যবহৃত কালো রঙের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এ সময় সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে চাবি চান। সরল বিশ্বাসে শামীম চাবি দিলে, সজিব তাকে অনুরোধ করেন মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও ধারণ করতে। শামীম যখন ভিডিও ধারণে ব্যস্ত, সেই সুযোগে সজিব কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে বরিশালে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close