মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টেস্টের প্রথম দিনেই নাকাল বাংলাদেশ, দাপট জিম্বাবুয়ের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:১১ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম দিনেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। দিন শেষে জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে নিয়েছে, ফলে সফরকারীরা প্রথম ইনিংসে লিড নেওয়ার দ্বারপ্রান্তে।

টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়, মাত্র ৩২ রানে ফিরে যান দুই ওপেনার। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ৬৬ রানের জুটি কিছুটা স্থিতি এনে দিলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিডল অর্ডারে জাকের আলি অনিক চেষ্টা করেছিলেন প্রতিরোধ গড়ার, কিন্তু দলের বড় সংগ্রহের স্বপ্ন আর পূরণ হয়নি।

জিম্বাবুয়ের বোলাররা গোছানো এবং আক্রমণাত্মক বোলিং করেছেন। ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ৩টি করে উইকেট নেন, সাপোর্ট দিয়েছেন নাচুই ও মাধেভেরে।

দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। বাংলাদেশের বোলাররা কিছুটা বেসুরো, কিছুটা ভাগ্যহীন—এই দুইয়ের সংমিশ্রণে দিনটা সফরকারীদের দিকেই হেলে গেছে।

এই অবস্থায় দ্বিতীয় দিন শুরু থেকেই আক্রমণাত্মক হতে হবে বাংলাদেশকে। দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা বাড়বে।

স্বদেশ প্রতিদিন/এএএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close