সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
দুমকিতে অন্ধ বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক নাতি
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:১৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে হামলার করে এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে দুমকি থানা পুলিশ। 

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচতো নাতি। নানা বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নে। 

ঘটনাসূত্রে জানা যায়, গভীর রাতে অভিযুক্ত মনির বাড়ির সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রাশিদা বেগমের কাছে পানি পান করতে চায়। তবে রাশিদা ভয় পেয়ে দরজা না খুললে ঘরের পেছনের দিকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে মনির। টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে জখম করেন তিনি। 

পরে, তান্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধাকে (৮০) ধর্ষণ করে হত্যা করা হয়।

রাশিদা বেগমকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, অভিযুক্তের সাথে তাদের কোন ঝগড়া নেই। শুক্রবারও  (১৮ এপ্রিল) সুন্দরভাবে তাদের সাথে কথা বলে গিয়েছে সে। তবে তার আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে তাদের কাছে। 

অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি জানিয়ে স্বজনরা বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। এছাড়াও অভিযুক্ত মনিরসহ তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগও করেন তারা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাটির তদন্ত এখনও চলমান আছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close