শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে ভিমরুলের কামড়ে নিহত ১, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ২:১৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে তার স্ত্রীসহ আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে ৪ টার সময় মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালামত মিয়াজি (৫৫) উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধ্যানে বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক বলে উল্লেখ করেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, শনিবার বিকালে তিনি তার স্ত্রীসহ মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়া উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়।

খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও জিদ্দি ভীমরুল কামড়ে আহত করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পাঠানো হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি আহতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যেন তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close