বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে সিএনজিতে পেট্রোল বোমা হামলা, ২ নারী দগ্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:৫৭ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদে সিএনজিতে পেট্টোল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজি আরোহী দুই নারী আহত হয়েছেন।

রবিবার ভোররাত সাড়ে চারটার দিকে নগরের মুরাদপুর সড়কে আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এই ঘটনাটি ঘটে। আহতদের নাম লায়লা বেগম (৫০) ও ঝর্ণা বেগম (৩০)। তারা সম্পকে বউ শাশুড়ি। 

চমেকের পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, আহতের মধ্যে শাশুড়ি লায়লা বেগমের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, তারা কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক পাশ কাটিয়ে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মুখোশ পরা তিনজন গাড়িতে পেট্টোল বোমা নিক্ষেপ করে।
এতে অটোরিকশার পেছনের আসনে থাকা লায়লা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা দগ্ধ হন। পেছনের সিটে থাকায় অপর পুত্রবধূ সাদিয়া অক্ষত রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close