বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবি
নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:২০ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে নিখোঁজ হয় দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন (১৫)। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জোবায়ের ও তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকা যোগে দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য উঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল জোবায়ের।

শনিবার সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close