প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:১১ AM আপডেট: ১৯.০৪.২০২৫ ১২:১২ এএম

চট্টগ্রামের চকবাজারস্থ কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিক্সা থেকে ছিঁটকে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৮ই এপ্রিল) রাত আটটার দিকে নগরের কাপাসগোলার নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। শিশুটির বয়স ৬ মাস। তার নাম স্নেহা। রিক্সায় শিশুটির সাথে তার মা ও দাদী ছিলেন।
জানা যায়, ছয় মাস বয়সি শিশু স্নেহাসহ বাসায় ফিরছিলেন মা ও দাদী। কর্দমাযুক্ত রাস্তা পিচ্ছিল থাকায় অটোরিকশার চাকা স্লিপ কেটে পড়ে যান পাশে নালায়। স্রোত থাকায় ঘটনাস্থল থেকে প্রায় ১ কি.মি. ভেসে যান তারা। পরে স্থানীয়দের সাহায্যে মা ও দাদীকে উদ্ধার করা গেলেও রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও নিখোঁজ আছে স্নেহা। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনও উদ্ধার করা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এনআর