বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনুষ্ঠিত হলো ন্যাশনাল মিডিয়া সামিট-২০২৫
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৮:৩৩ PM

Center for Advanced Media Education (CAME) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ন্যাশনাল মিডিয়া সামিট ২০২৫।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে UIU-এর অডিটোরিয়ামে দিনব্যাপী সামিটে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৪০০ জন শিক্ষার্থী।

সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, স্টার নিউজের সিইও মোকসেদুল কামাল বাবু, UIU-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শাফিউল ইসলাম, UIU-এর জনসংযোগ পরিচালক আবু সাদাত মোহাম্মদ মোস্তানজির বিল্লাহ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- CAME-এর সহকারী পরিচালক ইমন মাহমুদ, এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন CAME-এর নির্বাহী পরিচালক প্লাবন তারিক। উদ্বোধনী পর্ব শেষে অতিথিদের CAME-এর পক্ষ থেকে সম্মান স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির  বক্তব্যে যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, ‘সাংবাদিকতা এমন এক পেশা যেখানে সততা ও নিষ্ঠা অপরিহার্য। এই গুণগুলো রপ্ত করলে আপনি যেমন সফল হবেন, তেমনি দেশ গঠনে অবদান রাখার সুযোগ পাবেন।’

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। প্রশিক্ষক হিসাবে  উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যম কর্মীরা। 

এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা সাংবাদিকতা শেখার পাশাপাশি অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিদের থেকে পরামর্শ নেবার সুযোগ পেয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close