মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:০৭ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৬:১২ PM

রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। দাম বাড়ায় বর্তমানে ভোক্তা পর্যায়ে কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আমদানি বেড়েছে বাজারে। এই দামে ক্রেতারা অসুন্তুষ্ট হলেও খুশি পেঁয়াজ চাষীরা।

চাষীরা জনান, পেঁয়াজ চাষ করতে প্রচুর খরচ হয়েছে, দেশের পেঁয়াজ দিয়েই দেশের জনগণের চাহিদা মেটানো সম্ভব, তাই প্রয়োজন নেই পেঁয়াজ আমদানির।

এদিকে কৃষি বিভাগ বলছে কৃষকের কথা চিন্তা করে পেঁয়াজের খরচ বিবেচনায় একটি দাম নির্ধারনের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ীতে লক্ষ্যমাত্রা ছারিয়েছে পেঁয়াজ আবাদ। রাজবাড়ীতে এ বছর ৩৭ হাজার ২৮৩ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এ থেকে ৫ লক্ষ্য ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

রাজবাড়ীর বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও এ জেলায় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। যে কারণে অনেক কৃষক মাঠ থেকেই পেঁয়াজ উত্তোলন করেনি, আবার যারা উত্তোলন করেছে তারা বাজারে তোলেনি পেঁয়াজ। কিন্তুু হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় খুশি জেলার কৃষকেরা।

রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন বলেন, ‘বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এতে লাভবান হবে কৃষক। জেলার কৃষকরা ধান বিক্রি করে পেঁয়াজ রোপন করে আবার পেঁয়াজ বিক্রি করে পাট বপন করে। সার ঔষুধ ও শ্রমিকের মুজুরী বেশি হওয়ায় পেঁয়াজ চাষে খরচও পরে বেশি। তাই বর্তমান সরকার যেন পেঁয়াজ আমদানি না করে।’
  
তিনি আরো বলেন, ‘রাজবাড়ীর প্রতিটি কৃষকের ঘরে এখন শত শত মন পেঁয়াজ সংরক্ষণ আছে। যে পরিমাণের পেঁয়াজ আমাদের দেশে মজুদ আছে তা দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মতিউর রহমান মুন্না বলেন, ‘দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আমদানিও বেড়েছে। তাছাড়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় খুশি পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীরা। বর্তমানে আকার ভেদে ১ হাজার ৮ শত থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘রাজবাড়ীর মাটি পেঁয়াজ চাষের উপযোগি তাই পেঁয়াজ উৎপাদন বাড়ছে। এছাড়াও নতুন নতুন প্রযুক্তির ব্যাবহারের কারণে এ জেলা থেকে দেশের শতকরা ১৪ ভাগ পেঁয়াজ উৎপাদন হয়। এ বছর রাজবাড়ীতে ৩৭ হাজার ২৮৩ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এ থেকে ৫ লক্ষ্য ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে পেঁয়াজের আমদানি বন্ধে পাবনা-ফরিদপুর-রাজবাড়ীসহ দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলার কর্মকর্তাদের নিয়ে মন্ত্রনালয়ের সাথে সভা হয়েছে। সেখানে পেঁয়াজের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করার জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে।’ 

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close