প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:২৬ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ১:৫৮ PM

রান্নাঘরের অপরিহার্য উপাদান রসুন কেবল স্বাদ ও গন্ধে বৈচিত্র্য আনে না, এটি বহু স্বাস্থ্য উপকারিতার জন্যও পরিচিত। রান্নায় ফোড়ন থেকে শুরু করে, চাটনি, গ্রেভি, আচার বা অন্য অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এটি। কারো আবার সর্দি বা ফ্লু হলে প্রাচীন প্রতিকার হিসেবে এই রসুন ব্যবহার করতেন আমাদের দাদি-নানিরা। ধীরে ধীরে এই সাধারণ ভেষজ অসাধারণ সব খাবারের উপকরণ হিসেবেও অর্জন করেছে খ্যাতি।
তবে সময়ের সাথে সাথে রসুন নিয়ে গড়ে উঠেছে নানা ভুল ধারণা। যেগুলো আজকের দিনেও অনেকে সত্য বলে মেনে চলে। তাই যদি রসুনকে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করতে চান, তাহলে রসুন সম্পর্কে কিছু সাধারণ মিথ জেনে নিন যা একেবারেই সত্য নয়-
১. কাঁচা রসুন, রান্না করা রসুনের চেয়ে ভালোকাঁচা রসুনে অ্যালিসিন নামক একটি যৌগ প্রচুর পরিমাণে থাকে, যা বেশ কিছু স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। কিন্তু এর অর্থ এই নয় যে রান্না করা রসুন অকেজো। আপনি যখন রসুন ভাজবেন বা সেদ্ধ করবেন, তখন কিছু অ্যালিসিন হারাতে পারে। তবে রান্নার সময় অন্যান্য উপকারী যৌগ সক্রিয় হয়ে ওঠে। এছাড়াও রান্না করা রসুন হজম করা সহজ এবং অনেক বেশি সুস্বাদু।
২. সব স্বাস্থ্য সমস্যা নিরাময়ের ওষুধ রসুনরসুন নিঃসন্দেহে স্বাস্থ্যকর। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, প্রদাহ-প্রতিরোধী এবং হৃদরোগ-প্রতিরোধী বৈশিষ্ট্যও রয়েছে। কিন্তু শুধুমাত্র রসুনই আপনার স্বাস্থ্য সমস্যা নিরাময় করতে পারে এই ধারণাটি একটি মিথ। কাঁচা রসুন চিবিয়ে খেলে তাৎক্ষণিকভাবে বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে না বা দীর্ঘস্থায়ী রোগ নিরাময় হবে না। আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান এবং এটিকে ওষুধের বিকল্প হিসেবে না নেন তবে এটি সহায়ক হতে পারে। তাই কাঁচা রসুন খেতে পারেন। তবে রাতারাতি কোনো অলৌকিক ঘটনা আশা করবেন না।
৩. রসুন নষ্ট হয় নাঅনেকের মনে হতে পারে রসুন চিরকাল আপনার রান্নাঘরে থাকবে। কিন্তু মজার একটি ফ্যাক্ট হলো অন্য যেকোনো খাবারের মতো এটিও পচে যেতে পারে। অঙ্কুরিত রসুন খাওয়া গেলেও এর স্বাদ তেতো হতে পারে। রসুনকে তাজা রাখতে এবং এটিকে সংরক্ষণ করতে ভালো শুষ্ক জায়গায় ও বাতাস চলাচলের করতে পারে এমন স্থানে রাখুন।
৪. রসুন খেলে মশা দূরে থাকেএটি বেশ জনপ্রিয় একটি বেশ মিথ, যার কোনো দৃঢ় প্রমাণ নেই। ত্বকের মধ্য দিয়ে নির্গত তীব্র গন্ধ পোকামাকড় দূরে রাখতে সক্ষম হতে পারে তবে এটি বিজ্ঞান দ্বারা সমর্থিত নয়। মশার জন্য যা আসলে কাজ করতে পারে তা হলো ইউক্যালিপটাস। তাই মানুষকে দূরে রাখতে চাইলে রসুন চিবিয়ে নিন, তবে এটি মশার জন্য কার্যকর হবে না।
রসুন নিঃসন্দেহে উপকারী, তবে এর গুণাবলির সঙ্গে গুজব মেশালে আমরা এতে বিভ্রান্ত হই। সঠিক তথ্য জানা থাকলে, রসুনকে আরও ভালোভাবে ব্যবহার করা সম্ভব।
স্বদেশ প্রতিদিন/আইজেপি